২০০ কিট দিল গণস্বাস্থ্য কেন্দ্র

 স্বাস্থ্য সেবা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৩ , ০১:৩২ পিএম

২০০ কিট দিল গণস্বাস্থ্য কেন্দ্র ছবি: সিটিজেন নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) নিজেদের উদ্ভাবিত করোনাভাইরাস নির্ণায়ক ‘জি র‌্যাপিড ডট ব্লট’ কিট দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। 

গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মহিবুল্লাহ খন্দকার বুধবার (১৩ মে) সকালে বিএসএমএমইউতে গিয়ে কিট জমা দেন। 

এ ব্যাপারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ গণমাধ্যমকে জানান, গতকাল বিএসএমএমইউ কর্তৃপক্ষ এক চিঠিতে পরীক্ষার খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা ও পরীক্ষার জন্য ২০০ কিট জমা দিতে বলেছে। আজ সকাল ১১টার দিকে ব্যাংকে টাকা জমা দেওয়াসহ বিএসএমএমইউ কর্তৃপক্ষের কাছে আমরা কিট পৌঁছে দিয়েছি।