চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে কোরআনের হাফেজ নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৩ , ১২:১৬ পিএম

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে কোরআনের হাফেজ নিহত ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের বাঁশখালীতে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে নিহত হয়েছে মো: খালেদ (২৫)। মঙ্গলবার (১২মে) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব ইলশা গ্রামে এলাকায় তারাবিহ নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত মো: খালেদ একজন কোরআনের হাফেজ ছিলেন বলে জানা যায়। তিনি একই গ্রামের মোহাম্মদ নেছার আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন জন্টু ও মদিনা ব্রিকফিল্ড এর মালিক নুরুল আবছারের অনুসারীদের মধ্যে  সংঘর্ষের ঘটনায় নুরুল আবছারের পক্ষের লোকদের ছোঁড়া গুলিতে হাফেজ মো: খালেদ গুলিবিদ্ধ হয়।

বাঁশখালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম মজুমদার সিটিজেন নিউজকে জানান, স্থানীয় দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো: খালেদ নামে একজন কোরআনের হাফেজ মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।