চার গবেষণাগারে পজেটিভ ১১০; নমুনা পরীক্ষা ৪৭৯জনের

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১২ , ১০:৪১ পিএম

চার গবেষণাগারে পজেটিভ ১১০; নমুনা পরীক্ষা ৪৭৯জনের ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে ৪টি ল্যাবে করোনা পরীক্ষায় ১১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৭০ টি নমুনা পরীক্ষায় ২০ জন, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ২৪৮ টি নমুনা পরীক্ষায় ৩১ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩৯ টি নমুনা পরীক্ষায় ৫ জন, ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২২ টি নমুনা পরীক্ষায় ৫৪ জনের করোনা শনাক্ত হয়।

বিআইটিআইডিতে মোট আক্রান্তের সংখ্যা ৩১ জন।

এরমধ্যে চট্টগ্রাম মহানগরে ২৫ জন, উপজেলায় ২ জন এবং চট্টগ্রামের বিভাগীয় জেলায় ৪ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ জন।

এরমধ্যে চট্টগ্রাম জেলায় ২জন, ফেনী জেলায় ২জন এবং নোয়াখালীতে ১জন, লক্ষীপুরে ১৫জন।

কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট আক্রান্তের সংখ্যা ৫ জন।

এরমধ্যে লোহাগাড়া উপজেলার ৪জন ও সাতকানিয়ার ১জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট আক্রান্তের সংখ্যা ৫৪ জন।

এরমধ্যে চট্টগ্রাম মহানগরে ৪৯ জন, উপজেলায় ৪জন ও চট্টগ্রামের বিভাগীয় জেলায় ১ জন।।