সাঈদীপুত্রের সঙ্গে বৈঠক

বিদেশি পিস্তল-মদ ও ৬ সহযোগীসহ রকি বড়ুয়া আটক

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১২ , ১০:৪১ পিএম

বিদেশি পিস্তল-মদ ও ৬ সহযোগীসহ রকি বড়ুয়া আটক ছবি: সিটিজেন নিউজ

সাঈদীপুত্রের সঙ্গে বৈঠকের অভিযোগে বিতর্কিত রকি বড়ুয়াসহ তার ৬ সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। মঙ্গলবার (১২ মে) ৩টার পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সফিউল আজম শহিদ (৪০), ছগির আহাম্মেদ (৪০), রুবেল বড়ুয়া (২৭), সাইফুল ইসলাম নয়ন (৩৮),নারায়ন মল্লিক (৩৪) ও শাহিনা ইসলাম প্রিয়া (২৪)।

র‌্যাব জানায়, নগরের মুরাদপুর মোহাম্মদপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালানো হয়। বাড়ির মালিক গেট খোলার বিষয় টের পেয়ে রকি তিন তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তার পায়ে আঘাত পায়। তাকে গ্রেফতার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, পরে রকি বড়ুয়ার দেয়া তথ্যমতে তার লালখান বাজারের বাসায় মাদক উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করলে সেখান থেকে দুই বোতল বিদেশী মদ, ৩৫ লক্ষ টাকার এফডিআর এর কাগজপত্র,১৩ টি স্বাক্ষরযুক্ত ১০০ টাকা মূল্যেরখালি স্ট্যাম্পসহ তার তদ্বির বানিজ্য ও প্রতারণার বিপুল পরিমাণ কাগজপত্র জব্দ করা হয় এবং বাসা থেকে শাহিনা ইসলাম প্রিয়া (২৪) নামে একজন নারীকে আটক করা হয়।

এঘটনায় রকি বড়ুয়ার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা ও অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় র‌্যাব।