উপসর্গ নেই কিন্তু করোনা পজেটিভ হাসিনা মহিউদ্দিন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১২ , ০৭:৪৩ পিএম

উপসর্গ নেই কিন্তু করোনা পজেটিভ হাসিনা মহিউদ্দিন ছবি: ইন্টারনেট

চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে সালেহীনের করোনা পজিটিভ আসার পর হাসিনা মহিউদ্দিনসহ বাড়ির অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষা করানো হয়। এতে তিনজনের করোনা পজিটিভ আসে। যদিও তাদের কোনও উপসর্গ নেই বলছেন এবিএম মহিউদ্দিন চৌধুরীর জামাতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী।

তিনি সিটিজেন নিউকে বলেন, সালেহীনের করোনা পজিটিভ আসার পর হাসিনা মহিউদ্দিনসহ বাড়ির অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষা করানো হয়। এতে তিনজনের করোনা পজিটিভ আসে। যদিও তাদের কোনও উপসর্গ নেই।

এদিকে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের তিনটি ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট ৪৭৯ টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলার ৮৫ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে হাসিনা মহিউদ্দিন ও তার দুই গৃহপরিচারিকার করোনা পজেটিভ ফলাফল পাওয়া গেছে।