নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১২ , ০৪:৫৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় এবং ঈদের আগে মাত্র চার কর্মদিবসের জন্য অফিসগুলো না খুলে সাধারণ ছুটির মেয়াদ আসন্ন ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত বর্ধিত হতে পারে। খবর ইউএনবির।
এ ব্যাপারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রী ছুটি বিষয়ে যদি সিদ্ধান্ত দেন, তাহলে ঈদ পরবর্তী সময় নিয়েই সিদ্ধান্ত নিবেন। তবে বর্তমান সিমটম বা যে অবস্থা, সবকিছু মিলিয়ে তো মনে হয় ছুটি বাড়বে।’
ছুটির বিষয়ে কবে নাগাদ সরকারের সিদ্ধান্ত জানানো হতে পারে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘কাল (১৩ মে) পরশুর (১৪মে) মধ্যে।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, ঈদের আগে মাত্র চারটি কর্মদিবস রয়েছে। সে হিসেবে চারদিনের জন্য অফিস খুলে আরও সমস্যা হতে পারে। এজন্য ওই চারদিন এবং ঈদের বন্ধসহ ঈদ পরবর্তী সময় পর্যন্ত ছুটির ঘোষণা আসতে পারে।
ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২১ মে শবে কদরের ছুটি রয়েছে, ২২ মে ও ২৩ মে সাপ্তাহিক ছুটি এবং ২৪ থেকে ২৬ মে পর্যন্ত ঈদের ছুটি রয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি অফিস প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। পরবর্তীতে তা কয়েক ধাপে ১৭ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.