অনিয়মের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১২ , ০৩:০৮ পিএম

অনিয়মের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ছবি: ইন্টারনেট

করোনাকালে ত্রাণ কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীতে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

সরকার কঠোর অবস্থানে আছে বলেই সামান্য অপরাধ করলেও কেউ রেহাই পাচ্ছেন না জানিয়ে কাদের বলেন, ইতোমধ্যে সব অনিয়মের বিরুদ্ধে আইনগত, প্রশাসনিক ও দলীয় ব্যবস্থা গ্রহণ করাই তার প্রমাণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত একদশকে বাংলাদেশ যেই অর্থনৈতিক সমৃদ্ধি ও সক্ষমতা অর্জন করেছে, তার কারণেই এ সংকটকালে এত বিপুল পরিমাণ প্রণোদনা ও ত্রাণ সহায়তা প্রদান সম্ভব হচ্ছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।