নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১২ , ০৩:০৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। মঙ্গলবার (১২ মে) হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি গণমাধ্যমকে তিনি নিজেই জানিয়েছেন।
ডা. আজাদ জানান, করোনার বিষয়টি নিশ্চিত হতে তার নমুনা পরীক্ষার প্রক্রিয়া চলছে। বর্তমানে করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।
তিনি আরও জানান, ইতোমধ্যে তার পরিবারের একজন সদস্যের নমুনা পরীক্ষার ফলে পজিটিভ এসেছে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘স্যারের শরীর ভালো না। তিনি বাসায় আছেন।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.