আড়াইকোটি টাকার ইয়াবাসহ ২জন আটক

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১২ , ০৯:৩৩ এএম

আড়াইকোটি টাকার ইয়াবাসহ ২জন আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন এলাকায় র‌্যাব অভিয়ান চালিযে ৪৭ হাজার ৮৩৫টি ইয়াবাসহ ২জনকে আটক করে। সোমবার (১১ এপ্রিল) রাতে রাজাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-৭) একটি অভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

আটককৃতরা হলেন মোঃ জুয়েল (৩১) ও মোঃ আবদুল আজিজ (৪৫)। 

র‌্যাবের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় অভিযান চালিয়ে ৪৭ হাজার ৮৩৫টি ইয়াবাসহ ২জনকে আটক করা হয়। 

গ্রফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজার হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পন্য পরিবহনের আড়ালে উক্ত কাভার্ড ভ্যানের মাধ্যমে বিভিন্ন অভিনব কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। 

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ০২ কোটি ৩৯ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা এবং জব্দকৃত কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। আটককৃতদের চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।