নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১১ , ১০:১৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে ৩টি ল্যাবে করোনা পরীক্ষায় ৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার (১১ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৯৩ টি নমুনা পরীক্ষায় ২৬ জন, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ২৩৪ টি নমুনা পরীক্ষায় ৩৯ জন ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৬ টি নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়।
বিআইটিআইডিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন।
এরমধ্যে চট্টগ্রাম মহানগরে ১৭ জন, উপজেলায় ১৪ জন এবং চট্টগ্রামের বিভাগীয় জেলায় ৮ জন।
চট্টগ্রাম মহানগর: গ্রীনভিউ সোসাইটি ১ জন, কর্নেলহাট ১ জন, নোয়াপাড়া পাহাড়তলী ১ জন, বাঁচা মিয়া রোড ১ জন, পশ্চিম বাঘঘোনা, লালখান বাজার ১জন, নয়াবাজার মৌসুমি ১ জন, আকবরশাহ ১ জন, চকবাজার ১ জন, পশ্চিম নাসিরাবাদ ১ জন, পাঁচলাইশ ১ জন, ফিল্ড হাসপাতাল ১জন, দামপাড়া পুলিশ লাইন ১ জন, নন্দন কানন ১জন, ছোটপুল (আগ্রাবাদ) ১জন, আগ্রাবাদ ২ জন ও সিএমএইচে ১জন।
চট্টগ্রামের উপজেলার: পটিয়ায় ১১জন, সাতকানিয়ায় ৩জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৬ জন।
এরমধ্যে চট্টগ্রাম জেলায় ১৮জন, ফেনী জেলায় ১জন এবং নোয়াখালী জেলায় ৭জন।
চট্টগ্রাম মহানগর: কাজীর দেউরি ১জন, লালদিঘির পাড় ১জন, কদমতলী ২জন, ফিরিঙ্গিবাজার ১জন, পতেঙ্গা ১জন, টেরীবাজার ১জন, এয়ারপোর্ট রোজ ১জন, পশ্চিম গলি চকবাজার ১জন।
চট্টগ্রামের উপজেলার: সাতকানিয়ায় ২জন, রাংগুনিয়া ২জন, সীতাকুণ্ডে ১জন ও হাটহাজারী ২জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট আক্রান্তের সংখ্যা ১৫ জন।
এরমধ্যে চট্টগ্রাম মহানগরে ১৩ জন, উপজেলায় ২জন।
চট্টগ্রাম মহানগর: রাহাত্তারপুল ২জন, বিএমএ ২জন, হাজারী গলি ২জন, বন্দরটিলা ১জন, পতেঙ্গা ১জন, বায়েজিদ ১জন, বেপারীপাড়া ১জন, ডবলমুরিং ১জন, সাকেরপুল ১জন, ফ্রিপোর্ট বন্দর ১জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, এ পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশুসহ বিভিন্ন বয়সের মোট ২০ জন মারা গেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.