ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ মারা গেছেন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১১ , ০৯:৪৮ পিএম

ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ মারা গেছেন

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

খেলাফত মজলিসের নেতা মওলানা ফখরুল ইসলাম গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

জানা গেছে, সোমবার মাগরিবের নামাজের অজু করতে গিয়ে লুটিয়ে পড়েন মাওলানা আবদুল লতিফ নেজামী। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।