দেশে নতুন আক্রান্ত ১০৩৪; মারা গেছেন ১১জন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১১ , ০২:৩৬ পিএম

দেশে নতুন আক্রান্ত ১০৩৪; মারা গেছেন ১১জন ছবি: সিটিজেন নিউজ

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০৩৪ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন।  সোমবার (১১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯১ জনে। এছাড়া এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৫২ জন। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৯০২ জন।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।