নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১১ , ০১:১০ পিএম
ছবি: ইন্টারনেট
যুক্তরাজ্যের লন্ডনে আটকেপড়া ১১৪ জন বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা ফ্লাইটটি সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আগতদের সবাই যুক্তরাজ্য থেকে স্বাস্থ্যসনদ নিয়ে ফিরেছেন। তাদের কারও শরীরে করোনার সংক্রমণ নেই। বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পর তাদের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গত ৮ মে একটি ফ্লাইটে যুক্তরাজ্য সরকারকে শুভেচ্ছা উপহার হিসেবে করোনা সুরক্ষা সামগ্রী, টাটকা সবজি ও মৌসুমি ফল পাঠায় সরকার। সেই ফ্লাইটটিই তাদের নিয়ে ফিরে আসে।
উপহার হিসেবে ফ্লাইটে ছিল করোনা সরঞ্জাম পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার, হাতমোজা, হেড-কাভার, সু-কাভার ও বিভিন্ন ভিটামিন ট্যাবলেট, টাটকা সবজি ও মৌসুমি ফল।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে গত ২৯ মার্চ থেকে যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটের ফ্লাইট স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.