আজ থেকে ফ্রান্সে শিথিল হচ্ছে লকডাউন

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১১ , ১১:০৭ এএম

আজ থেকে ফ্রান্সে শিথিল হচ্ছে লকডাউন ছবি: ইন্টারনেট

স্বাভাবিক জীবনে ফিরতে যাচ্ছে ফ্রান্সের মানুষ। আজ থেকে শিথিল হচ্ছে লকডাউন। দেশটিতে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমতে থাকায় লকডাউনে কড়াকড়ি শিথিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

করোনার প্রাদুর্ভাব কমাতে গত ১৭ই মার্চ থেকে আট সপ্তাহের লকডাউন চলছে দেশটিতে। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন থেকে খুলে দেয়া হচ্ছে সব ধরনের দোকানপাট। সেলুনে গিয়ে চুলও কাটতে পারবেন ফ্রান্সের মানুষ। তবে ১০ জনের বেশি মানুষ এক জায়গায় জমায়েত হতে পারবেন না। বন্ধ থাকবে বার, রেস্টুরেন্ট, ক্যাফে ও জাদুঘর।

পেশাগত কাজে, শেষকৃত্যে ও রোগীদের সেবার জন্য ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে, তবে ১০০ কিলোমিটারের বেশি নয়। মঙ্গলবার থেকে স্কুলে যেতে পারবে কিন্ডার গার্টেন ও প্রাইমারির শিক্ষার্থীরা। তবে রেড জোনে থাকা প্যারিসের লোকজনকে সম্ভব হলে ঘরে থেকেই কাজ করার পরামর্শ দেয়া হয়েছে। সেখানে বন্ধ থাকবে পার্ক ও পাবলিক গার্ডেন।