বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত; অস্ত্র-ইয়াবা উদ্ধার

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-১০ , ০৯:৪৯ পিএম

বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত; অস্ত্র-ইয়াবা উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের উখিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শওকত আলী নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। রোববার (১০মে) ভোরে উপজেলার পালংখালী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে আরও ৫ জনকে আটক করে পুলিশ।

পুলিশের দাবি, নিহত শওকত আলী ও আটক ৫জন মাদক ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার জানান, রবিবার ভোররাতে বালুখালী ক্যাম্প এরিয়ায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে একজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৫জন মাদক ব্যবসায়ীকে আটক ও ১লক্ষ ১০ হাজার পিচ ইয়াবা, একটি এলজি এবং ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ৬ জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করে তাদেরকে কোর্ট ইন্সপেক্টরের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।