নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১০ , ০৯:৩৮ পিএম
চট্টগ্রামে দুইটি ল্যাবে করোনা পরীক্ষায় ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রবিবার (১০ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৯৭ টি নমুনা পরীক্ষায় ৫৩ জন ও ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ২১৭ টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়।
বিআইটিআইডিতে মোট আক্রান্তের সংখ্যা ২২ জন।
এরমধ্যে চট্টগ্রাম মহানগরে ১০ জন, উপজেলায় ৪জন এবং চট্টগ্রামের বিভাগীয় জেলায় ৮জন।
চট্টগ্রাম মহানগর: আগ্রাবাদ হাজীপাড়া ১জন, হালিশহর ২জন, নাসিরাবাদ মেয়রগলি ১জন, সরাইপাড়া ১জন, একে খান ১জন, উত্তর কাট্টলী ১জন, মুন্সীপাড়া ১জন, কর্ণেলহাট ১জন।
চট্টগ্রামের উপজেলা: সীতাকুণ্ড (ভাটিয়ারী) ১জন, চন্দনাইশ (দোহাজারী) ১জন, মীরসরাই (অলিনগর) ১জন, হাটহাজারী ডাকবাংলো ১জন, ফিল্ড হাসপাতাল ১জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৩জন।
এরমধ্যে চট্টগ্রাম জেলায় ৩৫জন, ফেনী জেলায় ৭জন,লক্ষীপুর জেলায় ৩জন এবং নোয়াখালী জেলায় ৮জন।
চট্টগ্রামের ৩৫জন পজিটিভের মধ্যে মহানগর (মনছুরাবাদ ও নিউ মনছুরাবাদ) ২জন, লোহাগাড়া ১৪জন, রাংগুনিয়া ১০জন, সন্ধীপ ৭জন, বাঁশখালী ১জন ও রাউজানে ১জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, এপর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশুসহ বিভিন্ন বয়সের মোট ১৩ জন মারা গেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.