হালদা নদী থেকে ইঞ্জিন চালিত নৌকা আটক

 হাটহাজারী প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-১০ , ০৮:০৬ পিএম

হালদা নদী থেকে ইঞ্জিন চালিত নৌকা আটক ছবি: সিটিজেন নিউজ

হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য বিচরনের সময় ৬টি ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন রবিবার (১০এপ্রিল) বিকালে হালদা নদীর বিভিন্ন স্থান ঘুরে এ ইঞ্জিন চালিত নৌকাগুলো আটক করা হয়। পরে আটককৃত নৌকাগুলোর ইঞ্জিন খুলে গ্যাস কাটার দিয়ে কেটে স্ক্রাপ করা হয়েছে।

ইউএনও জানান, হালদা নদীতে অভিযান পরিচালনা করে বালু বহনকারী খালী ইঞ্জিন চালিত নৌকাগুলো আটক করে। পরে নৌকার ইঞ্জিনগুলো ধ্বংস করে দেওয়া হয়।

মাছের ডিম ছাড়ার মৌসুম এজন্য হালদা নদী সংযুক্ত বিভিন্ন খাল ও ছরা থেকে মা মাছ এসে নদীতে বিচরণ করছেন। ইঞ্জিন চালিত নৌকার শব্দে মা মাছের অবাদ বিচরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বলে তিনি জানান।