নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১০ , ০৭:১৯ পিএম
ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের কারণে বিরাট ধাক্কা লেগেছে, বাধা এসেছে। তবে আশা করি বাধা দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে। বিশ্বব্যাপী যে সমস্যা, সেটিও দূর হবে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে রোববার (১০ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে তিনি এ সব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, অসুখ-বিসুখ হলে মানুষকে মনে সাহস রাখতে হবে। শুধু ডাক্তার বা ওষুধ দিয়েই ভালো হবে না। মনের জোর থেকে আত্মবিশ্বাস থেকেও অনেকটা সুস্থ হওয়া যায়। সেই সাথে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসকল নির্দেশনা দিয়েছে, সকলকে সেটা মেনে চলতে হবে। মেনে চলতে পারলেই সুরক্ষিত থাকা যাবে।
তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, নিজেকে সুরক্ষিত রাখা, কোনো বড় জায়গায় এক সাথে না হওয়া, এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। সংক্রমিত যাতে না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। মোটকথা সবাইকে সচেতন থাকতে হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.