হাটহাজারীতে বৃদ্ধার লাশ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১০ , ০৭:১২ পিএম

হাটহাজারীতে বৃদ্ধার লাশ উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের হাটহাজারীতে আবদুল মোনাফ (৭৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে পৌরসভার আলীপুর ডেইরী ফার্ম সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি ফতেপুর ইউনিয়নের দুলাইর পাড়া কাশেম সওদাগরের বাড়ির মৃত আবদুল মোতালেবের পুত্র।

পুলিশ জানায়, দুপুরে ডেইরী ফার্ম সড়কে অজ্ঞাত বৃদ্ধ ব্যক্তির একটি লাশ পড়ে আছে  এমন খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। ধারনা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মৃত্যু বরন করেন। আইনানুগত ব্যবস্থা সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।