নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১০ , ০৪:১৫ পিএম
ছবি: ইন্টারনেট
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য দেশের রাজনৈতিক সমাজের মাঝে বিভ্রান্তি তৈরির অপকৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, সরকারের সমালোচনার নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হীন কৌশল অবলম্বন করে যাচ্ছে বিএনপি। আজ রোববার (১০মে) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন কাদের।
রিলিফ কাজে অস্বচ্ছ কিছু হলে প্রকৃত সত্য তুলে না ধরে সেটি টুইস্ট করে রাজনৈতিক প্রপাগাণ্ডা হিসেবে প্রচার করাকে অপরাধ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তবে সত্যতা যাচাই না করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপকৌশল সমর্থনযোগ্য নয়।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.