নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১০ , ১০:৩৬ এএম
ছবি: ইন্টারনেট
করোনা পরিস্থিতি উত্তর বড় ধরনের সংকট ও আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশের শ্রমবাজার। এরই মধ্যে সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবের মার্কেট সংকুচিত হওয়ার আশংকায় বিকল্প দেশও খুঁজতে শুরু করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়।
অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে সামনের বছরগুলোতে কাজ হারিয়ে দেশে ফিরতে পারেন অন্তত ১০ লাখ প্রবাসী কর্মী।
২০১৯ সালের এপ্রিলে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিলেন ১৪৩ কোটি ৪৩ লাখ ডলার। আর এ বছর এপ্রিলে এসেছে ১০০ কোটি ডলারেরও কম। বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির হিসেবে, গত বছর শুধু রেমিটেন্স থেকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে দেড় লাখ কোটি টাকার বেশি আয় করেছে। যা মোট বাজেটেরও প্রায় ৩০ শতাংশ। কিন্তু করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই সৌদি কর্তৃপক্ষ বিভিন্ন দেশের অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে।
২০১৯ সালে কাজ নিয়ে বিদেশ গেছেন ৭ লাখ কর্মী। এর মধ্যে শুধু সৌদি আরবেই গেছেন ৪ লাখ। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মতে, ১৮ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ এক মাসে সৌদি আরব থেকে ৪১ হাজার ৬৬১ কর্মী দেশে ফিরেছেন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান সমন্বয়ক শরিফুল হাসান বলেন,যে দুই থেকে আড়াই লাখ লোক ফিরে এসেছে তারা আবার তাদের কর্মক্ষেত্রে ফেরত যেতে পারবে কি না বা কাজ পাবে কি না এটি বড় ধরণের আশংকার বিষয়
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.