নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১০ , ০৯:৪২ এএম
ছবি: ইন্টারনেট
দুটি আন্তর্জাতিক দাতা সংস্থার আর্থিক সহায়তায় কভিড-১৯ মহামারির বিরুদ্ধে স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিই, হ্যান্ড গ্লাভস, সার্জিক্যাল মাস্ক ও গ্লাভস বিতরণ করছে গণস্বাস্থ্য কেন্দ্র।
গণস্বাস্থ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রবিবার (১০ মে) মোহাম্মদপুর ম্যাটারনাল সার্ভিস অ্যান্ড ফার্টিলিটি ট্রেনিং সেন্টারে ১৫০ জন ও আজিমপুর ম্যাটারনাল সার্ভিস অ্যান্ড ফার্টিলিটি ট্রেনিং সেন্টারে ১৫০ জনের মধ্যে পিপিই, হ্যান্ড গ্লাভস, সার্জিক্যাল মাস্ক, গগলস বিতরণ করবে সংস্থাটি।
এর আগে গতকাল শনিবার (৯ মে) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইল জেলার মির্জাপুর ও কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ পিপিই, ৩০০০ হ্যান্ড গ্লাভস ও ৩০৭টি গগলস বিতরণ করে গণস্বাস্থ্য কেন্দ্র।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.