দুই গবেষণাগারে পজেটিভ ২২; নমুনা পরীক্ষা ২৩৮জনের

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৯ , ১১:১৭ পিএম

দুই গবেষণাগারে পজেটিভ ২২; নমুনা পরীক্ষা ২৩৮জনের ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে দুইটি ল্যাবে করোনা পরীক্ষায় ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার(৯ মে)রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষায় ৭ জন ও ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি)২১৩ টি নমুনা পরীক্ষায় ১৫ জনের  করোনা শনাক্ত হয়।

এ ছাড়াও চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এক শিশুসহ বিভিন্ন বয়সের মোট ১৩ জন মারা গেছেন।

বিআইটিআইডি

সীতাকুণ্ড উপজেলায় ( কালুশাহ নগর) -১

দামপাড়া পুলিশ লাইন -৮

নেভী হাসপাতাল গেইট -১

ঈদগাঁহ বড় পুকুর -১

আইডি এইচ,আইসোলেশন ওর্য়াডে -১

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি

১ টি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়

৬ টি লক্ষীপুর জেলায়।