নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৯ , ১০:৪৯ পিএম
ছবি: ইন্টারনেট
চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন এলাকায় ট্রাকের ধাক্কায় রেজাউল হক ফারুক নামে এক সাংবাদিক নিহত হয়েছে। আজ শনিবার (৯ মে) দুপুর সোয়া ১টার দিকে ঈদগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
নিহত রেজাউল দৈনিক ইনেফা বাংলার রিপোর্টার। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানায়। বর্তমানে তিনি সাগরিকা পাঠান পাড়ায় বসবাস করেন।
ডবলমুরিং থানার এস আই জমির উদ্দীন জানান, সকালে দেওয়ানহাটের দিকে যাওয়ার সময় ঈদগাঁও কাঁচাবাজার এলাকায় ট্রাকের সাথে ধাক্কা লেগে রেজাউল হক ফারুক নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।
চালকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.