নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৯ , ১০:১৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম নগরীতে হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ থানা পুলিশের একটি দল তাকে শনিবার (৯মে) দুপুরে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরি এলজি, দুই রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ মিন্টু (৩৭)।
পুলিশের দাবি, মিন্টুর কাছ থেকে উদ্ধার হওয়া ছুরিটি হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি।
বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম মোঃ নাসিম সিটিজেন নিউজকে জানান, ‘দিদারুল আলম রেদওয়ান নামে এক ব্যক্তিতে গতকাল শুক্রবার বায়েজিদ থানাধীন এশিয়ান কটন মিলস এলাকার জামালের ফ্যাক্টরির সামনে মিন্টু ছুরিকাঘাত করে। পরে রেদওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।’
তিনি জানান, ‘হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রেদওয়ানের স্ত্রী জহুরা বেগম বাদি হয়ে মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে মোঃ মিন্টুকে গ্রেফতার করা হয়।’
বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সিটিজেন নিউজকে জানান, ‘শুক্রবারে একটি হত্যাকাণ্ডের ঘটনায় মোঃ মিন্টু নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী মিন্টুর হেফাজত থেকে একটি দেশিয় তৈরি এলজি, দুই রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়।’
তিনি বলেন, ‘গ্রেফতারকৃত আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.