মো. ইমরান হোসাইন । আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-০৯ , ১২:২৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অঘোষিত লকডাউনে আয় বন্ধ হয়ে মানবেতর জীবন-যাপন করছেন দিনমজুর, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সামাজিক সংগঠন মানবতার ফেরিওয়ালা বাজার বসিয়ে দরিদ্র এ মানুষের মধ্যে বিনামূল্যে সবজি ও নিত্যপ্রয়োজনী পণ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ মে) উপজেলার ব্রিজঘাট এলাকায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন
মানবতার ফেরিওয়ালা কর্ণফুলীর ১১তম কর্মসূচিতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটা ব্যক্তিকে ৫ ধরণের পণ্য তিন কেজি করে ২শত ২৮ পরিবারকে বিতরণ করেন।
করোনাকালে ও পবিত্র রমজানে সংকটময় মুহূর্তে দুস্থ ও অসহায়রা এখান থেকে বিনামূল্যে সবজি ও নিত্যপণ্য পেয়ে আনন্দ প্রকাশ করেছেন।
সংগঠনের হারুনুর রশীদ পাঠোয়ারী বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন মানুষেরা খাবার সংকটে পড়েছেন। এ কারণে ফ্রি সবজির বাজার থেকে ২শত ২৮ দরিদ্র মানুষকে সবজি ও নিত্যপণ্য দেওয়া হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতিতে খাদ্রসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন মহিউদ্দিন মঞ্জু, সাইফুদ্দীন, ইরফান মাসুদ, জাহেদ হাসান, ইমরান, মামুন, নুর আলীসহ সংগঠনের সদস্যরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.