নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৯ , ১০:০০ এএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস সংক্রমণ জটিলতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের তৈরি পোশাক শিল্পখাত। গত দু'মাসে স্থগিতের পাশাপাশি বাতিল হয়ে যাওয়া কয়েক'শ কোটি টাকার কার্যাদেশ আবার দিতে শুরু করেছেন আন্তর্জাতিক ক্রেতারা। তবে যত দ্রুত সম্ভব চাহিদা অনুযায়ী পোশাক পাঠাতে পারবে, ততো বেশি কার্যাদেশ দেয়ার শর্ত দিচ্ছে তারা।
বিজিএমইএ পরিচালক অঞ্জন শেখর দাশ বলেন, ২৬ এপ্রিলের পর থেকে বায়ারদের সাথে আমাদের যোগাযোগ হতে শুরু করেছে। বায়াররা গত দু'মাসে স্থগিতের পাশাপাশি বাতিল হয়ে যাওয়া কয়েক'শ কোটি টাকার কার্যাদেশ আবার দিতে শুরু করেছে।
গত দু'মাসে ঢাকা ও চট্টগ্রামের গার্মেন্টসগুলোর অন্তত ৩শো কোটি ডলারের কার্যাদেশ আটকে যায়। এ অবস্থায় মে মাসের শুরুতে গার্মেন্টস কারখানাগুলো খুলতে শুরু করলে যোগাযোগ বাড়াতে থাকে ক্রেতারা। এতে আশার আলো দেখছেন ব্যবসায়ীরা।বিজিএমইএ সহ সভাপতি এ এম চৌধুরী সেলিম বলেন, সময় চাচ্ছেন কখন মাল দেয়া যাবে, মানে পজিটিভভাবেই তারা আসছেন।
ইতোমধ্যে কার্যাদেশ অনুযায়ী, মালামালও পাঠাতে শুরু করেছেন অনেক গার্মেন্ট মালিক।
এদিকে নানা জটিলতায় চট্টগ্রাম বন্দরে কিছুটা কন্টেইনার জট থাকলেও গার্মেন্টস শিল্পের আমদানি-রপ্তানি অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে বলে জানালেন বন্দরের কর্মকর্তা।
সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, গার্মেন্টসের এক্সপোর্ট যেটা হয়, সেটা ১০০ ভাগ ডিপো থেকে হয়। ডিপো থেকে আসলে সরাসরি মাঝে মাঝে শিপমেন্ট হয়ে যায়।
রাজধানী ঢাকা ছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে সাড়ে চার হাজারের বেশি গার্মেন্টস কারখানা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে রয়েছে প্রায় ৩শো কারখানা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.