টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-০৯ , ০৩:৩১ এএম

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। শনিবার (৯ মে) ভোরে উপজেলার হোয়াইক্যংয়ের উলুবনিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত দু’জনই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুর মোহাম্মদ ও মো. রফিক।

পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার পাশাপাশি সন্ত্রাসী কর্মকান্ডেও লিপ্ত ছিলো।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, হোয়াইক্যংয়ে পুলিশ-মাদক কারবারিদের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় তাদের সাথে থাকা ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। লাশ মর্গে রাখা হয়েছে।  এঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হন বলে জানান তিনি।