৩ গবেষণাগারে পজেটিভ ৫৪; নমুনা পরীক্ষা ২৪৪ জনের

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৮ , ০৯:৫৫ পিএম

৩ গবেষণাগারে পজেটিভ ৫৪; নমুনা পরীক্ষা ২৪৪ জনের ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে তিনটি ল্যাবে করোনা পরীক্ষায় ৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (৮ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষায় ৪০ জন ও ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি)১৮৩ টি নমুনা পরীক্ষায় ১৪ জনের  করোনা শনাক্ত হয়।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, বিআইটিআইডি ল্যাবে করোনা শনাক্ত চট্টগ্রামে ১৮ জনের মধ্যে ১৪ জন মহানগরীর এবং বাকি চারজন জেলায়। এ ১৮ জনের মধ্যে একজন মৃত ব্যক্তির নমুনায় পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে এক শিশুসহ বিভিন্ন বয়সের মোট ১৩ জন।

বিআইটিআইডি:

পটিয়ায় ১জন, সাতকানিয়ায় ১জন, ইপজেডে ১জন, কদমতলীতে ১জন, অক্সিজেনে ১জন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে ১জন, পার্ক ভিউ হাসপাতালে ১জন, হালিশহরে ১জন, দেওয়ান হাটে ১জন ও লক্ষিপুরে ২জন।

সিভাসু:

সাতকানিয়া-৭, সীতাকুণ্ড-৫, হাটহাজারী-১, বোয়ালখালী-১৪, সাগরিকা (অলংকার)-১, বহদ্দারহাট-১, হালিশহর-৩,  কসমোপলিটন-১, আগ্রাবাদ-১, মেহেদীবাগ-১, বাকলিয়া-৪, নাসিরাবাদ-১, মোগলটলী-১, ইপিজেড-২, সরাইপাড়া-১, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (কক্সবাজার)-১, ফিরিঙ্গীবাজার-১, দামপাড়া-১, আইসফ্যাক্টরী (কোতোয়ালী)-১, মীর্জাপুল-১, সদরঘাট-১, আম বাগান রেলওয়ে কলোনী-১, সাগরিকা (কাজিরদীঘি) -১, সিএমসিএইচ হাসপাতালে-১জন।