মুহাম্মদ মোবারক আলী
আপডেট: ২০২০-০৫-০৮ , ০৮:৪৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
হালদায় একটি ডলফিনকে নৃশংসভাবে হত্যা করা হয়।শুক্রবার (৮ মে) সকালে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার ছায়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা বিশেষজ্ঞ ড. মনজুরুল কিবরীয়া জানান, ডলফিনটির দৈর্ঘ্য ৫ ফুট ২ ইঞ্চি এবং ওজন ৫২ কেজি। গত ২১ মার্চ ২৩তম ডলফিনের মৃত্যুর পর ১৮ দিনের মধ্যে এটি ২৪তম ডলফিনের মৃত্যু। ডলফিনটিকে মাথা বরাবর আড়াআড়িভাবে এবং ঘাড় থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য বরাবর কাটা হয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে কোন জেলের অবৈধ জালে আটকা পরলে ডলফিনটিকে ডাঙ্গায় তোলা হয় এবং কেটে চর্বি নেয়ার চেষ্টা করা হয়। এই ঘটনাটি হালদা নদীর ডলফিন সংরক্ষণের জন্য একটি অশনি সংকেত।
সংবাদ পাওয়ার পর আইডিএফ-এর কর্মী মিমু দাস এবং স্বেচ্ছাসেবক রওশনগীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত ডলফিনটি উদ্ধার করে গড়দুয়ারা এলাকায় নিয়ে আসে। এবং প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মাটি চাপা দেয়া হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.