নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৮ , ০৭:৪৯ পিএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস সংক্রমণ রোধে ঈদের আগে চট্টগ্রামের বেশিরভাগ শপিং সেন্টার ও মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী সমিতিগুলো। শুক্রবার (৮ মে) বিকেলে নগরের বিভিন্ন শপিং সেন্টারের দোকান মালিক সমিতি এবং ব্যবসায়ী সমিতির সম্মিলিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সানমার ওশান সিটি, মিমি সুপার মার্কেট, ফিনলে স্কয়ার, আফমি প্লাজা, চিটাগাং শপিং কমপ্লেক্স, কল্লোল সুপার মার্কেট, আমিন সেন্টার, সেন্ট্রাল প্লাজা, খুলশী কনকর্ড টাউন সেন্টার বন্ধ থাকবে বলে জানানো হয়। তবে নিউ মার্কেট, আখতারুজ্জামান সেন্টার, ইউনেস্কো সিটি সেন্টার, সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেট ও লাকি প্লাজার বিষয়ে আগামীকাল শনিবার (১১ মে) সিদ্ধান্ত হবে বলে জানায় তারা।
বৈঠকে জানানো হয়, সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতে ঈদ উপলক্ষে রোববার (১০ মে) থেকে দোকান বা মার্কেট খোলার অনুমতি থাকলেও জনস্বার্থে ব্যবসায়ীরা মার্কেট বা শপিং মল খুলবেন না তারা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.