চট্টগ্রামে আরও ৪০ জনের করোনা শনাক্ত

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৮ , ০১:৩৭ পিএম

চট্টগ্রামে আরও ৪০ জনের করোনা শনাক্ত ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে করোনা পরীক্ষার দ্বিতীয় ল্যাব চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে সিভাসুতে গত ২৪ ঘণ্টায় ৬১ জনে নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।শুক্রবার (৮ মে) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪  ঘণ্টায় মোট ৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে সাতকানিয়া-৭, সীতাকুণ্ড-৫, হাটহাজারী-১, বোয়ালখালী-১৪, সাগরিকা (অলংকার)-১, বহদ্দারহাট-১, হালিশহর-৩,  কসমোপলিটন-১, আগ্রাবাদ-১, মেহেদীবাগ-১, বাকলিয়া-৪, নাসিরাবাদ-১, মোগলটলী-১, ইপিজেড-২, সরাইপাড়া-১, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (কক্সবাজার)-১, ফিরিঙ্গীবাজার-১, দামপাড়া-১, আইসফ্যাক্টরী (কোতোয়ালী)-১, মীর্জাপুল-১, সদরঘাট-১, আম বাগান রেলওয়ে কলোনী-১, সাগরিকা (কাজিরদীঘি) -১, সিএমসিএইচ হাসপাতালে-১জন।

এদিকে বুধবার (৬ মে) সকালে  চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা ইসকান্দর মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়ালো।