জ্বর-শ্বাসকষ্টে সাংবাদিক আসলাম রহমানের মৃত্যু

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৭ , ১১:০০ পিএম

জ্বর-শ্বাসকষ্টে সাংবাদিক আসলাম রহমানের মৃত্যু

জ্বর ও শ্বাসকষ্টে দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আসলাম রহমান মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (৭ মে) রাতে তার প্রচণ্ড জ্বর ও তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে করোনা আক্রান্ত হয়ে  দুজন সাংবাদিক মারা গেছেন। গত ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন মারা যান। বুধবার (৬ মে) করোনার উপসর্গ নিয়ে মারা যান একই পত্রিকার সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু।