নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৭ , ১০:০৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় চট্টগ্রাম শহরের আরও ১৮জন ও ভিন্ন জেলার ১জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। বৃহস্পতিবার (৭ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ১৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯জনের দেহে করোনা ধরা পড়েছে। এদের মধ্যে আকবরশাহর ১জন, হালিশহরের ২জন, লোহাগাড়ার ১জন, সাতকানিয়ার ১জন, সাগরিকার ১জন (মৃত), দক্ষিণ নালাপাড়ার ১জন, এনায়েত বাজারের ২জন, ঈদগাহের ২জন, রাহাত্তারপুলের ১জন, পাঁচালাইশের ১জন, শুলকবহরের ১জন, কোতোয়ালীর ১জন ও আরেকজন ভিন্ন জেলার।
এদিকে বুধবার (৬ মে) সকালে চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা ইসকান্দর মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়ালো।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.