নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৭ , ০৯:৪৭ পিএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস মোকাবিলায় তৃতীয় ধাপে বাংলাদেশকে আরও ৪ হাজার ২৫০ কোটি (৫০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। করোনাভাইরাস থেকে সুরক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে এই ঋণ দেয়া হচ্ছে। বৃহস্পতিবার (৭ মে) তৃতীয় ধাপে ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এডিবির প্রধান কার্যালয় থেকে এই ঋণ অনুমোদন দেয়া হয়।
এ বিষয়ে এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এই ঋণ ভূমিকা রাখবে। দরিদ্র ও খুবই অরক্ষিত বিশেষ করে যারা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত ছিলেন এবং করোনার কারণে কর্মহীন হয়ে পড়েছেন, তাদের সবার ক্ষতি পুষিয়ে উঠতে আমরা বাংলাদেশ সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করব।
এর আগে গত ২৮ মার্চ করোনা মোকাবিলায় জরুরিভিত্তিতে ২ কোটি ৫৫ লাখ (৩ লাখ মার্কিন ডলার) ঋণ অনুমোদন দেয় এডিবি। দ্বিতীয় দফায় ৩০ এপ্রিল প্রায় ৮৫০ কোটি টাকা (১০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ অনুমোদন দেয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.