দেশে ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৭ , ০৭:৪৬ পিএম

দেশে ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।তবে প্রতিদিনের মত করোনাভাইরাস বিষয়ক সবশেষ আপডেট জানানোর সংবাদ বুলেটিনে এই তথ্য জানাতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুলেটিনের প্রায় তিন ঘণ্টা পরে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয় যে বাংলাদেশে নুতন করে ১৩ জন মারা গেছে করোনাভাইরাস আক্রান্ত হয়ে। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১৯৯ জনের মৃত্যু হলো।

এছাড়া বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪২৫ জনে।