নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৭ , ০৭:৩৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের আকবরশাহ থানাধীন এলাকা থেকে চুরি হওয়া ২টি মোটারসাইকেলসহ ৩জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সোহেল চন্দ্র (২২), রাকিব (১৮), আবদুল হক (২১)।
পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল রাতে আকবরশাহ থেকে দুটি মোটরসাইকেল চুরির ঘটনায় সোহেলকে নোয়াখালীর চর জব্বার থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী কুমিল্লার মনোহরগঞ্জ থানার নাথের পেটুয়া নামক স্থান থেকে রাকিব এবং আবদুল হককে চোরাই দুটি মোটর সাইকেল গ্রেফতার করা হয়েছে।
আকবরশাহ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত রাকিব একজন মোটরসাইকেল মেকানিক, আবদুল তার বন্ধু। পেশাদার চোর ও ছিনতাইকারী মামুন ও তার শ্যালক হৃদয় নোখাখালীর মাইজদী থেকে চট্টগ্রাম নগরে এসে রিকশাচালকের ছদ্মবেশে মোটরসাইকেল দুটি চুরি করেছিল। এরপর চোরাই মোটরসাইকেল রাকিব ও আবদুলের মাধ্যমে বিক্রি করে। রিকশাচালক সেজে মোটরসাইকেল চুরিতে জড়িত মামুন ও তার শ্যালক হৃদয়কে গ্রেফতারের চেষ্টা চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.