ডিজিটাল নিরাপত্তা আইন
নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৭ , ০৭:১৫ পিএম
ছবি: ইন্টারনেট
বরগুনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দুই সাংবাদিকসহ ৪ জকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃগস্পতিবার তাদের কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানো ও চার আসামি হলেন- বাংলা ট্রিবিউন ও দৈনিক দেশ রূপান্তরের বরগুনা প্রতিনিধি সুমন শিকদার ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের বরগুনা প্রতিনিধি জামাল মীর। এছাড়াও রমিজ জাবের টিংকু ও ছগির হোসেন টিটু।
এ বিষয়ে বরগুনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানিয়েছেন, আসামিরা গত ৬ এপ্রিল রাতে এক নারীর বাসায় গিয়ে তাদের বিরুদ্ধে যৌনবৃত্তির অভিযোগ তুলে তাকে ও তার মায়ের ভিডিও করে সেটি গত ২৪ এপ্রিল জামাল মীরের ইউটিউব চ্যানেলে প্রচার করেন। এছাড়া আসামিরা টাকা ও সোনার গয়না লুট করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ওই নারী সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ মামলার পর ওই রাতেই বাংলা ট্রিবিউনের বরগুনা প্রতিনিধি সুমন শিকদার ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের বরগুনা প্রতিনিধি জামাল মীরসহ চারজনকে গ্রেফতার করেছে। অন্য তিনজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ওই ভিডিওটি গত ২৪ এপ্রিল মীর জামালের পরিচালিত ইউটিউব চ্যানেল টিম টুয়েন্টিফোরে ‘বরগুনায় মা-মেয়ের অবৈধ দেহ ব্যবসা জমজমাট’ শিরোনামে আপলোড দেওয়া হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.