নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৭ , ০৫:৫৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সুনামগঞ্জ সদর উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে খাদ্যগুদামের জন্য বোরো ধান কেনার লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে শহরের মল্লিকপুর এলাকায় উপজেলা অডিটোরিয়ামে লটারি অনুষ্ঠিত হয়।
চলতি মওসুমে উপজেলার ৯টি ইউনিয়নের ৫০৮৫ জন কৃষি কার্ডধারী কৃষকের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ১৯৯০ মেট্রিন টন ধান ক্রয় করবে সরকার।লটারির মাধ্যমে নির্বাচিত প্রত্যেক বড় কৃষক তিন টন, মাঝারি কৃষক দুই টন ও প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক একটন করে ধান বিক্রি করতে পারবেন। মোট বরাদ্দের ২০ ভাগ পাবেন বড় কৃষক, ৩০ ভাগ পাবেন মাঝারি কৃষক ও প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক পাবেন ৫০ ভাগ। এজন্য উপজেলা প্রশাসন ওয়ার্ডভিত্তিক বোরো চাষিদের তালিকা সংগ্রহ করে।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহ উদ্দিন টিপু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশোক রঞ্জন পুরকায়স্থ প্রমুখ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.