আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৭ , ০৩:৪৭ পিএম
ছবি: ইন্টারনেট
কোলকাতার রাস্তায় প্রকাশ্যে থুতু ফেললেই শাস্তির সঙ্গে গুণতে হবে জরিমানা। সামাজিক যোগাযোগ মাধ্যম টাইটারের বিষয়টি জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। ইতোমধ্যেই অনেককে জরিমানা করা হয়েছে।
এর আগে, বারবার সচেতন করা হয়েছে। কিন্তু কিছু কলকাতাবাসী যে প্রশাসনের কোনো কথাই গ্রাহ্য করছেন না। তাই এবার তাদের জন্য কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন।
পান ও খৈনি যারা খান তারা অভ্যাসবশত অনেকেই সড়কে বিনা বিচারে যত্রতত্র থুতু ফেলছেন। তাদের আগেই সতর্ক করেছিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
বর্তমানে গোটা দেশে শুরু হয়েছে ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট’। এই আইনে রাস্তায় প্রকাশ্যে থুতু ফেলা এখন অপরাধ। দিতে হবে জরিমানা। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে কড়া পদক্ষেপ। ইতোমধ্যেই রাস্তায় থুতু ফেলায় অনেককেই গুনতে হয়েছে জরিমানা।
এছাড়া কলকাতার রাস্তায় সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে গাড়িচালকরা সিগন্যালে দাঁড়িয়ে গাড়ির কাচ নামিয়ে রাজপথে থুতু ফেলছেন। সঙ্গে সঙ্গেই গাড়ির নম্বরে বাড়িতে পৌঁছে যাচ্ছে জরিমানা ফর্দ। কোনো এলাকায় কতবার থুতু ফেলেছেন চালক। গোটা পদক্ষেপ নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ। সূত্র: এই সময়
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.