দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭০৬ জন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৭ , ০২:৫৩ পিএম

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭০৬ জন ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় ৭০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৩৮২ টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮৬৭ টি।

আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩০ জন। এ নিয়ে এ পর্যন্ত সারা দেশে মোট সুস্থ হয়েছেন ১৯১০জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।