নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৭ , ১২:০৭ পিএম
ছবি: ইন্টারনেট
এতদিন এই পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৩৫ টাকা কেজি। তবে শনিবার (৯ মে) থেকে ২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ।
বৃহস্পতিবার (০৭ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে স্টক আছে তাতে আগামী চার মাসে কোনো সংকট হবে না। এছাড়া বেনাপোল রেল রুট, হিলি, দর্শনা ও বিরল সীমান্ত দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে শিগগিরই। তবে ভারতের সমস্যার কারণেই তিন দিন চালু থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি আবারো বন্ধ হয়ে গেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.