কক্সবাজারে তরুণীকে জবাই করে হত্যা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৭ , ১০:১৭ এএম

কক্সবাজারে তরুণীকে জবাই করে হত্যা ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের এবিসি সড়কের পাশ থেকে এক তরুণীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬মে) রাত ১১টার দিকে চকরিয়া-পেকুয়া-বাঁশখালী (এবিসি) আঞ্চলিক মহাসড়কের ওই তরুণীর লাশ পড়ে আছে এমন সংবাদে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

হত্যার শিকার ওই তরুণীর নাম চম্পা খাতুন (১৮)। তিনি কক্সবাজার সদরের খরুলিয়ার নয়াপাড়ার নছিমনচালক রুহুল আমিনের বড় মেয়ে। রামুর তেচ্ছিপুল এলাকার শাহ আলমের স্ত্রী।

পুলিশ বলছে, কোনও দুর্বুত্তরা ওই তরুণীকে হত্যা করে পালিয়েছে।

সূত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশা থেকে ওই তরুণী জবাই করে লাশ ফেলে দেওয়া হয়। তখন তার মুখে ওড়না দিয়ে ঢাকা ছিল।

চকরিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান সিটিজেন নিউজকে জানান, স্থানীয়দের সংবাদ ভিত্তিতে গিয়ে এক তরণীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

তিনি সিটিজেন নিউজকে আশ্বস্ত করে বলেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।