নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৬ , ১০:১২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কথা কাটাকাটির জের ধরে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। মারা যাওয়া ওই নেতার নাম বখতিয়ার সিকদার (৪৮)। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বখতিয়ার সিকদার গড়দুয়ারা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার (৬মে) বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বখতিয়ার ৭ নম্বর ওয়ার্ডের ত্রাণ বিতরণ কমিটির সচিব ছিলেন। মঙ্গলবার দুপুরে এলাকায় ত্রাণ বিতরণ নিয়ে রানা নামে স্থানীয় এক যুবকের সঙ্গে বখতিয়ারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার বিকালে তারা কয়েকজন মিলে বখতিয়ারকে মারধর করে হত্যা করেছে।
হাটহাজারী মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম সিটিজেন নিউজকে জানান, এলাকার কয়েকজন যুবকের সঙ্গে বখতিয়ার সিকদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে যুবকরা তাকে মারধর করলে বখতিয়ারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.