নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৬ , ০৯:৫৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় চট্টগ্রাম শহরের আরও ১১জন ও ভিন্ন জেলার ১জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। বুধবার (৬মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২জনের দেহে করোনা ধরা পড়েছে। এদের মধ্যে দামপাড়ার ২জন, সীতাকুণ্ডের ১জন, ফকিরহাটের ১জন, চাঁন্দগাওয়েরে ১জন, সিএমসিএইচ হাসপাতালের ১জন (মৃত), রাহাত্তারপুলের ১জন, সাগরিকার ১জন, সাতকানিয়ার ১জন, নাসিরাবাদের ১জন, বহদ্দারহাটের ১জন ও আরেকজন ভিন্ন জেলার।
এদিকে বুধবার (৬ মে) সকালে চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা ইসকান্দর মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়ালো।
এর আগে আজ চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ২২জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। সব মিলিয়ে চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা ১৪০জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.