বৃহস্পতিবার বসছে মন্ত্রিসভার বৈঠক

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৬ , ০৯:৩৬ পিএম

বৃহস্পতিবার বসছে মন্ত্রিসভার বৈঠক ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলা লকডাউনের মধ্যেই একমাস পর বৃহস্পতিবার (৭ মে) বসতে যাচ্ছে মন্ত্রিসভার বৈঠক। এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বৈঠক অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারও বৈঠক সীমিত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। করোনাভাইরাস মোকাবিলার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও যেসব মন্ত্রণালয়ের প্রস্তাবনা থাকবে শুধু সেসব মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারাই বৈঠকে অংশ নেবেন।