নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৬ , ০৯:৩০ পিএম
ছবি: ইন্টারনেট
রাঙামাটিতে চারজন করোনা রোগী শনাক্ত হওয়ায় চারটি এলাকা লকডাউন করে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (৬মে) চট্টগ্রাম থেকে দুপুরে রিপোর্ট আসার পর বিকেলেই এই পদক্ষেপ নেয়া হয় ।
রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ জানান,রাঙামাটি শহরের পৃথক চারটি এলাকায় চারজন করোনা রোগী শনাক্ত হওয়ায় এলাকাগুলোর দুইটি সম্পূর্ণ এবং দুইটি আংশিক লকডাউন করা হয়েছে।
তিনি জানান,জেলা শহরের রিজার্ভবাজারের প্রবেশপথেই অবস্থিত ১ নম্বর পাথরঘাটা এলাকা, দেবাশীষ নগর এলাকা, রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকার কিছু অংশ এবং হাসপাতালের কাছেই অবস্থিত মোল্লাপাড়ার কিছু অংশ লকডাউন করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.