চট্টগ্রামে আরও ১৪করোনা রোগী শনাক্ত

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৬ , ০৩:১৮ পিএম

চট্টগ্রামে আরও ১৪করোনা রোগী শনাক্ত ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে নমুনা পরীক্ষায় চট্টগ্রামে আরও ২২জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এর মধ্যে চট্টগ্রাম শহরের ১৪জন এবং বাকী ৮জন ভিন্ন জেলার। বুধবার (৬মে) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ১২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে চট্টগ্রামের বাঁশখালীর ২জন, সাতকানিয়ার ১জন, হাটহাজারীর ১জন,সীতাকুণ্ডের ১জন,মীরসরাইয়ের ১জন, দামপাড়া পুলিশ লাইনের ২জন, কোস্ট গার্ডের ৩জন, বিআইটিআইডিতে ১জন, ফিল্ড হাসপাতালের ১জন।

তিনি আরও বলেন, বাকীদের মধ্যে চট্টগ্রামের নতুন ১টি দ্বিতীয় বার নমুনা পরীক্ষায় পজেটিভ আসে এবং বাকী ৮টি ভিন্ন জেলার।  

এর আগে গতকাল মঙ্গলবার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় চট্টগ্রাম শহরের ৬জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩০ জন। করোনায় মৃত্যুবরণ করেছেন ৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।