করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৬ , ০১:২১ পিএম

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রঘুনাথ রায় নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৫মে) সকাল সাড়ে আটটার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে করোনায় বাংলাদেশ পুলিশের ছয়জন মারা গেলেন।  

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের দক্ষিণ বিভাগের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন। 

পুলিশের ব্যবস্থাপনায় রঘুনাথ রায়ের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ পুলিশ।