পজেটিভ ৬; নমুনা পরীক্ষা ২৩৯ জনের

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৫ , ১০:৪৯ পিএম

পজেটিভ ৬; নমুনা পরীক্ষা ২৩৯ জনের ছবি: সিটিজেন নিউজ

ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় চট্টগ্রাম শহরের ৬জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। মঙ্গলবার (৫ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ২৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম শহরের ৬জনের দেহে করোনা ধরা পড়েছে। তাদের মধ্যে লোহাগাড়ার ১জন, কাঠগরের ১জন, পাঁচলাইশের ১জন, দামপাড়ার ১জন, নন্দন কাননের ১জন ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ১জন।

এনিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১৬ জন। করোনায় মৃত্যুবরণ করেছেন ৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।